
গানের ভুবনকে নতুন করে সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন শিল্পীকে নিয়ে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। আর সেই উদ্যোগের প্রথম অধ্যায় হিসেবে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। সুর করেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের উদ্যোগে উচ্ছ্বসিত কাজী শুভ। অ্যালবামটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.