ঢাকা১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

admin
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

১০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আজ বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে এসব এলাকার বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।