ঢাকা৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ জেলা জজ বদলি করা হয়েছে

admin
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: পাঁচ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন বিচারককে বদলি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন- হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১-এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের আরেক রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশেষ জজ আদালত-১-এর বিশেষ জজ আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন, হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিমকোর্ট নির্ধারিত তারিখে দায়িত্ব হস্তান্তর করবেন। অন্য কর্মকর্তারা আগামী ৪ ফেব্রুয়ারি বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।