উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ১,২,৩,নং ওয়ার্ড বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডের সং রক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মিসেস নিপা পারভীন। তিনি বিশিষ্ট সমাজ সেবক তরুন রাজনীতিবিদ ও বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শিক্ষনবিশ এ্যাড.আল আমিন হোসেন মানিকের সহধর্মিনী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় জনমত গঠনে এবং সাধারণ মানুষের মাঝে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায় এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই জনপ্রিয় প্রার্থী।
মিসেন নিপা পারভীন বলেন, "১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবা করার সুযোগ চাই। ১,২,৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।"
তাঁর এই শুভেচ্ছা বার্তা ও প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.