ঢাকা২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ দিনের সরকারি সফরে পাবনায় রাষ্ট্রপতি

admin
মার্চ ২৮, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি: চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর নিজ জেলায় রাষ্ট্রপতির এটিই প্রথম সফর।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, আগামীকাল রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেবেন মো. সাহাবুদ্দিন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।