ঢাকা২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৮ বছরে পদার্পণ করলেন দৈনিক সমাচারের সম্পাদক ও প্রকাশক মো. আবু তালেব

admin
জুন ২৬, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

দৈনিক সমাচারের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও ব্যবসায়ী মো. আবু তালেবের ৪৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।

১৯৭৮ সালের ২৫ জুন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম খলিলুর রহমান এবং মাতা মরহুমা রাহিমা বেগম।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি অর্জন করেছেন বিশেষ সুনাম। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার, জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং ক্রাইম রিপোর্টার্স

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য।

এছাড়া কেরানীগঞ্জ প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। সংবাদপত্রের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি দৈনিক সমাচারের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংবাদপত্রটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং পাঠকসেবায় নতুন মাত্রা অর্জন করেছে।

জন্মদিন উপলক্ষে মো. আবু তালেব দৈনিক সমাচার পরিবারের সদস্য, পাঠক, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি তাঁর প্রয়াত পিতা মরহুম খলিলুর রহমান ও মাতা মরহুমা রাহিমা বেগমের আত্মার মাগফেরাত কামনা করেছেনন।

এদিকে তাঁর ৪৮তম জন্মদিন উপলক্ষে দৈনিক সমাচারের সকল কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সাংবাদিকতা, সমাজসেবা ও মানবকল্যাণে মো. আবু তালেবের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে দৈনিক সমাচার পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।