ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

admin
জুলাই ২৮, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

 

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলায় ১৭ আসামিকে আজ সোমবার (২৮ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ আবু সাইদ হত্যা মামলায় শুনানি হবে। এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পলাতক ২৪ আসামির জন্য গত ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল-২।

গত ২৪ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয় ৩০ জুন ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। 

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরো অনেকে সহায়তা ও উসকানি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।