উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
১৯ জুলাই জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সফল করতে উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে মিছিলটি উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।
অধ্যাপক শাজাহান আলী বলেন, জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। জামায়াত জনগনের কথা বলে, জনগনের দাবি মুলত জামায়াতের দাবি। জনগন চাঁদাবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত সমাজ চায়, জামায়াত চাঁদাবাজ মুক্ত, দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মানের জন্য কাজ করছে। জামায়াতের সমাবেশকে সফল করতে উপজেলাবাসীকে আহ্বান জানান।
গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হাসিনার নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার করতে হবে যাতে করে ফ্যাসিস্টের দোসরেরা বাংলার জমিনে আর এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।
সমাবেশে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আলাউদ্দিন আল আজাদ।
রবিউল আলম
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

