ঢাকা২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ এপ্রিল থেকেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

admin
এপ্রিল ৩, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫
এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার‌। তিনি বলেন, আগামী ১০ এপ্রিল থেকেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে

এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছাতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংবাদমাধ্যমকে আজ বৃহস্পতিবার এ কথা বলেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার‌ বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।