ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হিযবুত তাহ্‌রীরের মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক

admin
মার্চ ৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৭ মার্চ ২০২৫
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়কে কর্মসূচি শুরুর পর তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিযবুত তাহ্‌রীরের সমর্থকরা মিছিল শুরু করার কিছু সময় পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসির নামে একজনসহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আটক নাছির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিলে অংশ নিতে এসেছেন বলে জানা গেছে।

তবে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

এ ছাড়া এক বার্তায় পুলিশ সদরদপ্তর আজ জানিয়েছে, হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

ডিএমপি জানায়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।