এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪
চট্টগ্রামের সীতাকুন্ডে ২০০৬সালে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়ের কৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জামায়াতে ইসলামীর এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৮ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সীতাকুণ্ড পৌর সদরের উত্তর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন চৌধুরী।সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী,সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সীতাকুন্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহ সভাপতি মোঃ তাহের,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী ও এড.আশরাফুর রহমান,পৌরসভা আমীর হাফেজ আলী আকবর,মিডিয়া সম্পাদক আবুল হোসাইন,অধ্যক্ষ নুরুল কবির,শ্রমিক কল্যানের উপজেলা সভাপতি কাজি নজরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন চৌধুরী বলেন,বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকার বুকে জনসম্মুখে আওয়ামিলীগ লগী-বৈঠা নিয়ে নিরাপদ জামায়াত ইসলামী কর্মীদেরকে দিন দুপুরে পিঠিয়ে হত্যা করেছে। বাংলার মানুষ গত ৫ আগষ্ট এই খুনীদের দেশ ছাড়া করেছে। এখন মানবতা বিরোধী অপরাধে খুণী হাসিনা সহ সকল খুনীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.