ঢাকা২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

admin
মার্চ ২৪, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৪ মার্চ ২০২৫

শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না।

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে দুইটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে।
তামিমের হার্টে রিং পরানো হয়েছে বলে জানা গেছে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়।

তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।