ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো মেগা সুপার লীগ ২০২৫-এর ফাইনাল খেলা

admin
জুলাই ৫, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস প্রতিবেদক
০৫ জুলাই  ২০২৫

৪ জুলাই ২০২৫ ইং তারিখে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত মেগা সুপার লীগ ২০২৫-এর ফাইনাল খেলা। প্রতিযোগিতায় হারিয়াবাড়ী (ইসলামপুর) বনাম দিঘলকান্দি (দেওয়ানগঞ্জ) দল অংশগ্রহণ করে। খেলাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এ এস এম আব্দুল হালিম বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি যুব সমাজকে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক দ্রব্যের ভয়াবহতা থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমেই সমাজে শৃঙ্খলা, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। তাই আমাদের উচিত নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদেরকে ইতিবাচক পথে উৎসাহিত করা।”

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ ক্রীড়ামোদী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিপুল সংখ্যক দর্শক পুরো সময় মাঠে উপস্থিত ছিলেন।

খেলায় হারিয়াবাড়ি দল বিজয় লাভ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।