ঢাকা১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

admin
মে ১৫, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ শিশু মারা গেছে। এর মধ্যে ৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর ৮ জনের হামের উপসর্গ ছিল।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ১৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৭৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৩৭৭ শিশু মারা গেছে।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৫৫ হাজার ৬১১ শিশু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।