ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হলে থেকেই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ঢামেক শিক্ষার্থীরা

admin
জুন ২১, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৫
অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা হল না ত্যাগ করার সিদ্ধানতে নেওয়ার পাশাপাশি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানান ঢামেক শিক্ষার্থীরা।

তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, ‘মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।’

তিনি বলেন, ‘পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।