সত্য সমাচার ডেক্স:
চালকদের আচরণ পরিবর্তন ও গাড়ির ফিটনেসের কথা বললে কারো কারো গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে কোন পদক্ষেপ কার্যকর হবে, সেটি সুনির্দিষ্টভাবে জানালে সরকার ব্যবস্থা নিতে প্রস্তুত।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, চালকদের আচরণ পরিবর্তন কিংবা গাড়ির ফিটনেস নিয়ে কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন। অথচ সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। কেউ যদি বলতে পারেন, যোগাযোগ মন্ত্রণালয় কোন কাজটি করলে সড়কে একটি প্রাণও ঝরবে না, তাহলে সরকার তা করতে প্রস্তুত।
মন্ত্রী বলেন, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা যেভাবে মেজাজ হারাচ্ছেন, স্টিয়ারিংয়ে বসেও এমন আচরণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। সবার কথা শুনতে হবে, তা মানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় কেউ কারো প্রতিপক্ষ নন; বরং সবারই দায়িত্ব রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, প্রতিদিন আশঙ্কাজনক হারে মানুষ মারা যাচ্ছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.