ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

admin
জুলাই ২৪, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিনগত রাত ২টা ৫২ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া। এর আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ২টা ২৬ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় রওনা হন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দিনগত রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। 

কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‌‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।