ঢাকা৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

admin
মার্চ ৫, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি। একইসঙ্গে পাঁচ প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ ১৯৭৭ সাল থেকে চালু হয়। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো—

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান ২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ ৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ

৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি ৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা ৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য ৭. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি ৮. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি ৯. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া ১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন ১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা ১২. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা

১৩. মো. সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা ১৪. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা ১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা ১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন ১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ ১৮. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ ১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ ২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।