সত্য সমাচার ডিজিটাল
০৭ এপ্রিল ২০২৫,
আজ সোমবার, দুপুর সাড়ে ১২টায় ৭ এপ্রিল ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান— ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায়— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন ১২ এপ্রিল ২০২৫ (শনিবার) সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।▫️
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.