ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বপদ ফিরিয়ে পেলেন ধামরাইয়ের দুই ইউপি চেয়ারম্যান

admin
এপ্রিল ১৬, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এবং জনস্বার্থে ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে চৌহাট, সূতিপাড়া ও ভাড়াড়িয়া এই তিনটি ইউনিয়ন পরিষদ বাদে বাকী ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত ৪ মার্চ ২০২৫ খ্রি: তারিখে জারিকৃত এক পত্রাদেশের মাধ্যমে ঐ ৩টি ইউনিয়ন পরিষদে অর্থাৎ সূতিপাড়া, ভাড়াড়িয়া ও চৌহাট ইউনিয়ন পরিষদেও জনস্বার্থে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। উক্ত আদেশের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট সৃতিপাড়া ইউনিয়ন পরিষদ ও চৌহাট ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে জারিকৃত আদেশ স্থগিত করেন।

এই স্থগিতাদেশের মাধ্যমে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রমিজুর রহমান চৌধুরী রোমা ও চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি তাদের ইউপি চেয়ারম্যান পদ ফিরিয়ে পেলেন। ওদিকে বিপুল ভোটে নির্বাচিত সূতিপাড়া ইউপি চেয়ারম্যান ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রমিজুর রহমান চৌধুরী রোমা ও চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি তাদের স্বপদ ফিরিয়ে পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাদের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।