ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার সংস্কার কমিশনের ১ম সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ২৪, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ:
২৪ নভেম্বর,২০২৪

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় কমিশন সদস্য কো-অপ্ট করা, শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়ন, বিভাগীয় পরামর্শক সভা আয়োজন, লজিস্টিক সহায়তা, জনবল সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে জটিলতা বুঝতে ও সরকারকে এ বিষয়ে পরামর্শ প্রদানের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন প্রতিনিধি, শিক্ষার্থী/গণআন্দোলনের একজন প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা, কমিশন সচিব ও কমিশন প্রধানের একান্ত সচিবকে বিভাগীয় পরামর্শক সভা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা, সাচিবিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা এবং জনবল সহায়তা প্রদানের অনুরোধ করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।