ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, জানালেন আসিফ মাহমুদ

admin
জুলাই ২৪, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে এসংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এসংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। 

পরে আরেক পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।