প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
বিনোদন প্রতিবেদক
গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাতিরঝিল থানায় উপস্থিত ছিলেন রিয়া মনি।
তিনি বলেন, ‘হিরো আলমকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে পুলিশ। এ জন্য আমিও এসেছি। তারা এখন চালানের প্রক্রিয়া শুরু করেছে। ওকে চালান করে দেবে।’কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ।