
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদির তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে চার প্রবাসী বাংলাদেশি নিহত হন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.