সত্য সমাচার ডিজিটাল: জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারনার কাজে বাধা, হেস্তা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ এক নারী সমাবেশের আয়োজন করেছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন। ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় হেনস্তা ও হামলা করছে বিএনপির নেতাকর্মীরা। জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা প্রকাশ্যে হলেও এসব ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নিরব ভুমিকা পালন করছে। এরই প্রতিবাদে এই সমাবেশ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.