নোয়াখালী প্রতিনিধি:
সোনাইমুড়ী বাজারের উচ্ছেদ অভিযান কে শত্রুতা উদ্ধার মূলক বলে দাবি করেছেন ভূক্তভোগী বাবলু ভূঁইয়া। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ চার যুগ ধরে প্রতিষ্ঠিত মার্কেট ভেঙে ফেলা হয়েছে। উচ্ছেদ অভিযানে সোনাইমুড়ী বাজারের রেলগেইটের পূর্ব পাশে সফি উল্যাহ ভূঁইয়া মার্কেটে অবস্থিত স্বর্ণ, ঔষধ,মনিহারি, হোটেলসহ প্রায় ২০ টি দোকানের মালামাল নির্বিচারে লুটপাট হয়েছে বলে ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা বলে জানান তারা।
হোটেল মালিক কালাম মিয়া জানান,মৃত সফি উল্যাহ ভূঁইয়া ১৯৬৭ সন থেকে ইজারা নিয়ে এখানে মার্কেট নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৮২ সন থেকে ১নং খাস খতিয়ানভূক্ত ডোবা ও তৎসংলগ্ন পাড় ইজারা নিয়ে ব্যবসা আরম্ভ করেন তিনি। কালক্রমে এটা মার্কেট হিসেবে গড়ে উঠে। এখানকার ব্যবসায়ীরা ৭০/৮০ কোটি টাকার ক্ষতির শিকার।
বাবলু ভূঁইয়া বলেন, কোন প্রকার নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নামে লুটপাট চালানো হয়েছে। এমনকি অভিযান বন্ধ করার জন্য মহামান্য হাইকোর্টের আদেশ পৌঁছে দিতে গেলে হাইকোর্টের ম্যাসেঞ্জার জনাব শাকিল ইকবাল কে লাঞ্ছিত করা হয়, তার আই ডি কার্ড ছিনিয়ে নেয় এবং দুই থেকে আড়াই ঘন্টা আটকে রাখে।
উচ্ছেদ অভিযানে সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অংশ নেন। এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ী ও পৌর এলাকার জনগণ। এ বিষয়ে অভিযানে অংশ নেওয়াদের মতামত জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.