ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদনের খবর জানালেন শিক্ষা উপদেষ্টা

admin
জানুয়ারি ২২, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনের স্থলে মোবাইল ফোনে শিক্ষার্থীদের এ তথ্য জানান জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষা উপদেষ্টা মোবাইল ফোনে কল করে অধ্যাদেশ অনুমোদনের খবর শিক্ষার্থীদের জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় অনেক শিক্ষার্থীই একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদেও ফেলেন। তাদেরে অনেকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ধরে স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।