সত্য সমাচার ডিজিটাল
২২ মার্চ ২০২৫
আজ ২২ মার্চ ২০২৫ইং বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট এর মহাসচিব হুমায়ুন কবির বেপারী এক বিবৃতিতে বলেন সাম্প্রতিক বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক মহল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। যা জাতির জন্য শুভকর হবে না।
তিনি বলেন, বাহিনীর বিতর্কিত দু’একজন অফিসারের কারণে পুরো সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার ও বক্তব্য জাতির জন্য শুভকর হবে না। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে বাংলাদেশের পক্ষে প্রশংসনীয় ভূমিকার মাধ্যমে একটি আধুনিক গৌরব উজ্জলময় বাহিনী হিসেবে বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে।
৫ আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনীর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর ভূমিকা ছাড়া দেশ থেকে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করা সম্ভব হতো না। জাতির প্রতিটি ক্রান্তিকালে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের পক্ষে জীবন বাজি রেখে কাজ করে। এই জন্য দেশবাসী সকল সময় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি ভবিষ্যতে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাখার ক্ষেত্রে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সতর্কতা অবলম্বন করবেন এবং সেনাবাহিনীকে সকল প্রকার বিতর্কের উর্ধ্বে রাখবেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.