প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মির বিচার শুরু

সত্য সমাচার ডিজিটাল
০৪ ফেব্রুয়ারি ২০২৫
মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এদিন সকাল সাড়ে ১০টায় তিনি আদালতে হাজির হন।
এ সময় তার আইনজীবী পি এম মাহাদী হাসান অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি মামলার কথিত ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে মামলার কথিত ঘটনা মিথ্যা। আসামি সম্পূর্ণ নির্দোষ।
আসামি সেই সময়ে পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্ট অনুযায়ী নিজস্ব অভিমত প্রকাশ করেছেন। সেই পোস্টে বাদীর সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। দণ্ডবিধির ৪৯৯/৫০০ ধারার বিধানে মানহানির ক্ষেত্রে যেই ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, সেই ব্যক্তি নিজে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে তার বাবা, মা অথবা নিকটাত্মীয় এই মানহানির মামলা করতে পারেন। এই মামলার বাদী শহীদ আবু সাঈদের বা ড. মুহাম্মদ ইউনূসের রক্ত সম্পর্কিত কেউ নন।
বাদীর দায়ের করা অভিযোগের আইনগত কোনো ভিত্তি নেই বিধায় আসামি অব্যাহতি পাওয়ার হকদার বটে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.