ঢাকা২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুেণ্ড বিএন্ডএফ কেয়ার উদ্যোগে চিকিৎসা সহায়তায় ও মাসিক আর্থিক অনুদান প্রদানের কার্যক্রম উদ্বোধন 

admin
অক্টোবর ২০, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ ২০ অক্টোবর ২০২৪

১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে সীতাকুণ্ডের বৃদ্ধ মা-বাবাদের চিকিৎসা সেবায় আত্মবিশ্বাস উপহার কার্যক্রমে আর্থিক অনুদানের উদ্বোধন করা হয়েছে। 
স্বেচ্ছাসেবী সংগঠন বিএন্ডএফ কেয়ারের এ আর্থিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে চিকিৎসা সহায়তা বাবদ মাসিক এক হাজার টাকা করে দু‘মাসের একত্রে ২হাজার  টাকা করে প্রদান করা হয়েছে। বিএন্ডএফ কেয়ারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বাংলাদেশের মূখপাত্র মোঃ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন রাশেদ।

বিএন্ডএফ এর ম্যানেজার (এইচআর) আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড   পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিন(রেহান), বিএন্ডএফ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত, অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সমন্বয়ক নুরুল আকতার বাপ্পি,প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাংবাদিকও অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।