ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুন্ডে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাকসেসের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ১০, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)
১০ ডিসেম্বর ২০২৪

এসো সবাই ঐক্য গড়ি,সবার অধিকার রক্ষা করি”, এই প্রতিপাদ্য কে সামনে রেখে  সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলায়  ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সীতাকুণ্ড কলেজ রোড়স্হ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলার সভাপতি মোঃ ইকবাল হোসেন শিবলু এর সভাপতিত্বে সত্য সমাচার প্রতিনিধি ও সততা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআওরঙ্গজেব ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম  ওয়াহিদী,ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক মোঃ সায়েদুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক ও শিক্ষক ইমাম হোসেন ও গিয়াস উদ্দিন প্রমূখ।সভায় বক্তারা বলেন,সারা বিশ্বে আজও মানবাধিকার লঙ্গিত হচ্ছ।বিপন্ন মানবাধিকার আহজারিতে প্রকম্পিত হচ্ছে আাকাশ বাতাস।আমাদের দেশেও মানবাধিকার হরণের ঘটনা ঘটছে অহরহ।নির্যাতিত হচ্ছ নারী ও শিশু।চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার।সর্বোপরি এ দেশে জনগন এখন মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় জাগ্রত হয়ে উঠছে।দেশের প্রচলিত আইন মানবাধিকার রক্ষায় সম্মত হলেও তা বাস্তবায়নের সীমাবদ্ধতা রয়েছে। এ সকল ব্যাপারে জনগন কে আরো সচেতন করতে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সীতাকুণ্ড উপজেলা শাখা সারা দেশের ন্যায় এ উপজেলায় কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।