ঢাকা৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুন্ডে ​বারৈয়াঢালা ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম

admin
অক্টোবর ৮, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

​এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এবার মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী বড়দারোগার হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এ সময় উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাসুম,বড় দারোগারহাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাকিল ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেন।মেম্বার প্রার্থী মোঃ শাহ আলম ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেরিয়াইল গ্রামের মরহুম হাবীবুল হকের ছেলে।তিনি বড়দারোগার হাট বাজার কমিটিরও সদস্য ছিলেন।
​এলাকাবাসীর কল্যাণ ও পরিবর্তনের কথা উল্লেখ করে মোঃ শাহ আলম জানান,বারৈয়াঢালা ইউনিয়নের নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
​এক বক্তব্যে তিনি বলেন,ইতিমধ্যে তিনি এলাকায় রাস্তায় লাইটিং ব্যবস্থা,হত দরিদ্রদের স্হাপনা কাজে সহযোগিতা, হত দরিদ্রদের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণ বিতরণ করেছেন।”এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করাই আমার মূল উদ্দেশ্য।নির্বাচিত হলে এ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কে মাদক মুক্ত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
​তিনি এলাকার স্থানীয় বাসিন্দাদের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন,”জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে আমি সকলের কাছে একটি সুযোগ প্রার্থনা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।