এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।
১৮ এপ্রিল ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি এলাকায় মাহমুদুল হক নামে এক ব্যাক্তি তার স্ত্রী কে নিমর্ম ভাবে কুপিয়ে খুন করেছে।
প্রকাশ,গত বুধবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চারালকান্দি এলাকার মাহমুদুল হক করিম নামে এক ব্যাক্ত তার স্ত্রী সীমা আাক্তার(২৪) এর সাথে সামান্য বিষয় নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে উত্তেজিত স্ত্রী সীমা কে বটি দিয়ে এলোপাতাড়ি কোপ মারতে থাকেন।এতে সীমা গুরুতর আহত হন।পরে তার পিতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে সীমা আক্তারের মৃত্যু হয়। নিহত সীমা আক্তার এর তিন মাসের একটি শিশু কন্যা রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হত্যাকারী স্বামীকে পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.