
এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।
২৫ জানুয়ারি ২০২৫,
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলাকে সামনে রেখে নবনির্বাচিত সীতাকুণ্ড মেলা কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় সীতাকুন্ড উপজেলার কলেজ রোডের প্রেমতলাস্থ মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো।ঊল্লেখ্য, উক্ত কমিটির সভাপতি পদাধিকার বলে চট্টগ্রাম জেলা প্রশাসক।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্বিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য ও কাকন দাশ প্রমুখ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.