এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মধ্যম জাহানাবাদ আগার বাড়ির সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
৬ অক্টোবর সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার মাদামবিবির হাট এলাকার আগার বাড়ি সড়কের কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুবউদ্দিন শিবলীর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন মৃদা, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি খোরশেদ আলম,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ সাহাব উদ্দিন, ভাটিয়ারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহিউদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মান রাজ, ছাত্রদলের জেলা নেতা মন্জু ও জামায়াত নেতা নুর হোসেন প্রমূখ।সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহানাবাদ ইমাম হোসেন মসজিদের সভাপতি মাওলানা জাফর আহমেদ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.