সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বড় কুমিরাস্হ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)সংলগ্ন মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় অবৈধ পার্কিং এবং দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি যানবাহন কে মামলা করা হয়।এসব মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী,সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী,মো. আমজাদ হোসেন,মো.রাশেদুল ইসলাম ও মুহাম্মদ মোস্তফা আমির ফয়সাল।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ডিভিশনের পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ সেলিম, ট্রান্সপোর্ট ডিভিশনের পরিচালক মো. আখতার হোসেনসহ সীতাকুণ্ড থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।ঊল্লোখ্য,অভিযান পরিচালনার আগে কে.ডি.এস. লজিস্টিকসের প্রতিনিধিদের সঙ্গে ম্যাজিস্ট্রেট,বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা,অবৈধ পার্কিং বন্ধ করা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.