এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারি কুতুব উদ্দীন শিবলী অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগরের আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ কুতুব উদ্দীন শিবলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.