এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।
২৬ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় শিব চতুর্দশী মেলায় চন্দ্রনাথ চূড়ায় দুই তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
বেলা ২টার দিকে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া ধামের উপর উঠার পর তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মেলা কমিটির স্বেচ্ছাসেবক টিম ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সীতাকুন্ড ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের একজন নারী ও একজন পুরুষ।তাদের একজনের নাম বান্টু তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া। অন্য জনের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

