সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পৌর সদর দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মো:নাছির উদ্দীন ভূঁইয়া সভাপতি এবং সাজ্জাদ হোসেন রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে রাত আনুমানিক ৩ টার সময় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি।

সীতাকুন্ড পৌরসদর দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ সভাপতি-মো: দেলোয়ার হোসেন,সহ সভাপতি মো:নুর মোহাম্মদ,সহ সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো:আলা উদ্দিন,অর্থ সম্পাদক মো: মো:হেলাল উদ্দিন,প্রচার সম্পাদক মো:আনোয়ার হোসেন বাদশা,দপ্তর সম্পাদক- শ্রীধাম চন্দ্র দে(বিনা প্রতিদ্বন্দ্বীতায়)সহ- দপ্তর সম্পাদক মো:নুর উদ্দিন,সমাজ কল্যান সম্পাদক আবু তাহের, ক্রীড়া সম্পাদক মোহন পাল ও সদস্য পদে নির্বাচিত হয়েছেন,মো:মহিদুল আলম আবির, মো:জাহাঙ্গীর আলম,নাদিম উদ্দিন বাবলু,মো:জসিম উদ্দিন ও মো:আজম খান।উল্লেখ্য,১৯ জুলাই শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
এ সময় নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন আহবায়ক সুজা উদ্দিন ও সদস্য সচিব মাওলানা তৌহিদুল ইসলামসহ থানা প্রশাসন।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুজা উদ্দিন জানান,অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।ব্যবসায়ীরা তাদের মনোনীত প্রার্থী কে ভোট দিয়ে বিজয় করেছেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.