ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড নব নির্বাচিত পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির শপথ গ্রহণ

admin
আগস্ট ৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রমের সীতাকুণ্ড উপজেলার পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৬ আগষ্ট বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভার মিলনায়তনে সম্প্রতি পৌরসদর দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃসুজা উদ্দিন এর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, পৌরসভার সচিব নজরুল ইসলাম।বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনার কমিটির নির্বাহী সদস্য সামছুল আলম আজাদ, পৌর বিএনপির ছালে আহমদ সলু,বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাহার,লিয়াকত আলী ও ইসমাইল হোসেন সিরাজ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।