ঢাকা২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুন্ড প্রতিনিধি।।২৬ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরে রাজবাড়ী রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সীতাকুণ্ড উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আনোয়ারুল আলম (খোকন)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আব্দুল করিম(টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি প্রশ্ন রাখেন,”সাধারণ মানুষ কেন এনসিপি করবে এবং এনসিপি কোন পন্থী রাজনীতি করে?”এ বিষয়ে তিনি বলেন,সাধারণ মানুষ ঐতিহ্যবাহী ও পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব ও সংস্কারের প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হতে বা দলটিকে সমর্থন করতে পারেন।তিনি আরও বলেন,এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি করে।সভায় বক্তারা যোগ্যতা,গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার আলোকে অবিলম্বে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।তাঁরা বলেন, সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা জরুরি।
এ সময় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে মর্মে উপস্থিত নেতাকর্মী ও সংগঠকদের আশ্বস্ত করেন।মতবিনিময় সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে সীতাকুণ্ড উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।সভায় সীতাকুণ্ড উপজেলার স্থানীয় তরুণ,বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত নতুন সংগঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।