এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।
২৪ জুলাই, ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জসিম উদ্দিন নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
২৩ জুলাই বুধবার চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের কাসেম জুট মিল সংলগ্ন বিএম ডিপো গেট এলাকায় বিকাল সাড়ে ৫টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল কে পিছন থেকে অজ্ঞাত নামা একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।এ সময় স্হানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।নিহত ব্যক্তির নাম মো:জসীম উদ্দিন।সে সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের আমিনুর রহমানের পুত্র।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.