সীতাকুন্ড প্রতিনিধি।।
০৩ জুলাই ২০২৫
সীতাকুণ্ড উপজেলার শিল্পাঞ্চল খ্যাত বাড়বকুণ্ড ইউনিয়ন।এখানে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান।জন গুরুত্বপূর্ণ এ এলাকায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস। এদের অধিকাংশ বিভিন্ন কারণে বাড়বকুণ্ড সাবপোস্ট অফিস মূখী।আার এ বাড়বকুন্ড সাব পোস্ট অফিস টি সাধারণ মানুষের নিরাপদ যোগাযোগ ও ভবিষ্যৎ আমানতের সুরক্ষাস্হল হিসেবে একমাত্র ভরসা।
আর এ পোস্ট অফিস টির সেবার মান নিয়ে প্রশ্নবিদ্ধ সর্ব সাধারণের কাছে।অফিস আছে লোক নেই। আজ ৩রা জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড সাব পোস্ট অফিসের এ দৃশ্য সরজমিনে প্রতিয়মান হয়।একজন সেবা গ্রহীতা ১ঘন্টা ধরে বসে আছেন।নাই পোস্ট মাস্টার,নাই পোস্ট ম্যান।১১টা বাজলেও তখনও পর্যন্ত পোস্ট মাস্টার আসেন নাই পোস্ট ম্যান অফিস খুলে গেছেন বাহিরে।এ দিকে সেবা নিতে আসা লোকজন কাউকে না পেয়ে ফিরে যাচ্ছেন।এ হচ্ছে সাব পোস্ট অফিসের সেবার নমুনা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.