ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সন্রাস,মাদক মুক্ত ও যনজট নিরসনে গণ সংলাপ অনুষ্ঠিত

admin
আগস্ট ১২, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

১২ আগস্ট ২০২৫

 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভাটিয়ারীতে যানজট সমস্যা, ইভটিজিং ও মাদক মুক্ত সীতাকুণ্ড গঠন বিষয়ে এক গণ সংলাপের আয়োজন করা হয় ।
১২ আগস্ট মঙ্গলবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে গণ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমুজিবুর রহমান।আলোচনায় অংশগ্রহন করেন- উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুঃ কুতুবউদ্দিন শিবলী,বিএনপি নেতা মু.মুরসালিন,ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের আমীর মুশাররফ হোসেন মৃধা ও সেক্রেটারি মু:জমির উদ্দীন প্রমূখ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন,মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও র‌্যাগিং নতুন নয়।

অনেক ক্ষেত্রে এক সময় এ সমস্ত ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হত না। যদিও বর্তমান সময়ে সব ঘটনাই অতিদ্রুত গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সরকার দলমত নির্বিশেষে এগুলো প্রতিরোধের ব্যবস্থা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।