ঢাকা২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ এর গুরুত্বপূর্ণ একটা দপ্তরের নাম “উপজেলা সমাজসেবা” কার্যালয়।দপ্তর টি সামাজিক সংগঠনের নিবন্ধন দাতা হিসেবেও পরিচিত।এ দপ্তরের সীতাকুণ্ড উপজেলায় ১শ টি নিবন্ধিত ক্লাব থাকলেও ৫৯ টি ক্লাব তাদের কোন সামাজিক কার্যক্রম না থাকায় বিভিন্ন সময়ে নিবন্ধন বাতিল হয়ে যায়।বর্তমানে ৪১টি নিবন্ধিত ক্লাব/সংগঠন থাকলেও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় আছে মাত্র ১৫ টি সংগঠন।বাকী ২৬ টি সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কোন কর্মসূচি না থাকায় নিস্ক্রিয় হয়ে পড়ে আছে বলে জানা যায়।এছাড়াও বিভিন্ন প্রকারের ভাতা প্রদানের বিষয় টিও সমাজসেবা দপ্তরের অন্তর্ভুক্ত।এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম বলেন,চলতি অর্থ বছরে(২০২৫-২০২৬)বিভিন্ন ক্যাটাগরিতে ২১৭৮৯ জন কে ১৫ কোটি টাকা ভাতা প্রদান করে হয়েছে।ভাতা প্রাপ্তরা হলেন যথাক্রমে বয়স্ক ভাতা ১৩৩২৯ জন,বিধবা ভাতা ৪২২৪ জন,প্রতিবন্ধী ভাতা ৪০০৯ জন,অনগ্রসর জনগোষ্ঠী ভাতা ১১৫ জন,হিজডা২ জন,প্রতিবন্ধী শিশু উপবৃত্তি ৭৫ জন ও অনগ্রসর জনগোষ্ঠী শিশু উপবৃত্তি ৩৫ জন।অন্যদিকে পর্যাপ্ত লোক না থাকায় অতিরিক্ত কাজের চাপ ও মাঠ পর্যায়ে নিয়মত পরিদর্শন ব্যাহত হচ্ছে।লোকবল সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে।এ দপ্তরে বিভিন্ন পদে লোক থাকার কথা ১৫জন।সমাজসেবা কর্মকর্তা সহ বর্তমানে লোক আছে ৬ জন।ফিল্ড সুপারভাইজার ১ জন, ইউনিয়ন সমাজকর্মী ২ জন,কারিগরী প্রশিক্ষক ১জন ও অফিস সহায়ক ১জন।অন্যদিকে সহকারী সমাজসেবা কর্মকর্তা ১জন,ইউনিয়ন সমাজকর্মী ৪জন,কারিগরি প্রশিক্ষক ২জন,অফিস সহকারী ১জন ও নৈশ প্রহরী ১ জন মোট ৯ টি পদে দীর্ঘ দিন ধরে লোক নাই ।ফলে নির্দেশনা মোতাবেক নিয়ম মাফিক মাঠ পরিদর্শন করা সম্ভব হয় না।এতে করে কাজের স্বাভাবিক গতি কিছুটা ব্যাহত হচ্ছে।তিনি আরো বলেন কাজের চাপের মধ্যেও যোগদানের পর থেকে অফিসের শৃঙ্খলা ফিরিয়ে আনা,ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত লোক নির্বাচনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।