এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি।।
২৬ জুলাই ২০২৫
২৬ জুলাই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহা সড়কে যানজট নিরসনে সীতাকুন্ডের কুমিরাস্হ কেডিএস লজেস্টিক ডিপো ও শীতলপুরস্হ বিএম কন্টেইনার ডিপোর সম্মূখে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের উপর যত্রতত্র গাড়ী পার্কিং করা এবং উল্টো পথে গাড়ী চালানো সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবদুল্লাহ আল মামুন।অভিযানে সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
এ সময় যত্রতত্র গাড়ী পার্কিং ও উল্টো পথে গাড়ী চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ গাড়ী চালক মোঃশরিফ,রাব্বী হাওলাদার ও মোঃ জহির কে ১হাজার ৫শত টাকা করে,নুরুল ইসলাম কে ২ হাজার ও রায়হান কে ৬ হাজার টাকা সহ মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।একই সাথে ডিপো কর্তৃপক্ষ কে সর্তক করা হয়।

