এ জেড ভূঁইয়া(রাজু)সীতাকুন্ড।।
২৮ অক্টোবর ২০২৪
অদ্য ২৮ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়”মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নের অংশ হিসেবে সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম নেতৃত্বে উপজেলার কুমিরা ঘাটে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুন্ড এবং কোস্ট গার্ড ও কুমিরা নৌ পুলিশ। উক্ত অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়।
এর মধ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা মতে ১০ (দশ) জনকে যথাক্রমে- সঞ্জীব দাস কে ৫ হাজার টাকা,শ্রীকৃষ্ণ দাস কে ৫হাজার টাকা,কালু দাস কে ৫ হাজার টাকা,বিশ্বজিৎ দাস কে ৫ হাজার টাকা, বৃন্দাবন দাস কে ৫ হাজার টাকা,মোঃ ইউছুপ কে ৫ হাজার টাকা, মোঃ ইমরান হোসেন কে ৫পাঁচ হাজার টাকা,মোঃ নুর হোসেন কে ৫ হাজার টাকা, স্বপন দাস কে ৫ হাজার টাকা,সত্যদাস কে ৫ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।অভিযানে ২০০ কেজি মাছ জব্দ করা হয়, যা ৪ টি এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে এবং সেই সাথে ৫৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়, যা পুড়িয়ে ধংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

