ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট কে.এম. উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

১৬সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কে.এম. উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ শিপ ব্রেকিং রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা:কমল কদর ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো:মোরসালিন, আলহাজ্ব মো:জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দিন,মো:জাহেদুল হাসান,মো:আবুল হাসেম,মো:আবুল কালাম চৌধুরী,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সোলায়মান ও ফৌজদারহাট কে.এম.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আমিনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন চৌধুরী বলেন,”স্বল্প মূল্য দেশীয় পণ্য কিনুন,গ্রামীণ শিল্প বাঁচান” গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছি।

উল্লেখ্য,মেলায় কাঠ , বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, হস্তশিল্প, মৃৎশিল্প, গৃহস্থালি সামগ্রী, খাদ্যপণ্য, পোশাক সহ বিভিন্ন উৎপাদিত দ্রব্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।