এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় ইমন সাহা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারের অদূরে বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামের বজন সাহা বাড়ীর স্বপন সাহার ছেলে ইমন সাহা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ সময় স্থানীয় লোকজন নিহত ইমন সাহার
সাথে থাকা অপর আরোহী কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমেন জানায়, ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।ঘাতক মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.