ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বিজয় দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর বর্ণাঢ্য র‍্যালী

admin
ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুন্ড প্রতিনিধি।।‎ ১৬ডিসেম্বর সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে কলেজ রোড,পৌরসদর ও উপজেলা চত্বর প্রদক্ষিন করে পৌরসদর কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।উৎসব মুখর পরিবেশে লাল-সবুজের গেঞ্জি পরে মহান বিজয় দিবসের র‌্যালীতে সীতাকুণ্ড উপজেলার ১০ টি ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।‎র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী।জামায়াতের উপজেলা সেক্রেটারি আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান,এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন শিবলী, এড আশরাফুর রহমান, পৌর আমীর হাফেজ আলী আকবর,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেসবাহুল আলম রাসেদ ও মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহিদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামায়াত ইসলামীর নেতা কর্মীরা জনগনকে সাথে নিয়ে দেশ গড়ার জন্য নতুন করে শপথ নিতে হবে।আওয়ামী ফ্যাসিস্টরা আজ জুলাই যুদ্ধাদের টার্গেট করে হত্যায় মেতে উঠেছে।তারা হাদীকে গুলি করেছে।হাদীর উপর গুলি বর্ষণকারীকে গ্রেফতারের জোর দাবী জানান। তিনি আরও বলেন ‎আজকের সীতাকুণ্ড যেন লাল-সবুজের মিলনমেলায় পরিণত হয়েছে।আল্লাহ এই বিজয় দিবসের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ রাখুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।